৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, তা নিয়ে কেউ বলছে না: বাণিজ্যমন্ত্রী

    আলোচিত খবর ডেস্ক: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, অথচ সে খবর কোথাও বলা হচ্ছে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গত এক বা দেড় মাসে গ্লোবাল মার্কেটে দামের কেমন তারতম্য সেটা নিয়ে কোন নিউজ করা হচ্ছে না। নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে।

    আজ সোমবার (৯ মে) দুপুরে সচিবালয়ে ভোজ্যতেল উৎপানকারী প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলেনে এ কথা বলেন তিনি।

    বাণিজ্যমন্ত্রী আরও বলেন, তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, সেটা সত্যি। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটাও সত্যি। আমরা মাত্র ১০ শতাংশ তেল উৎপাদন করি, কিন্তু ৯০ শতাংশই বাইরে থেকে আসে। তেল নিয়ে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেটা চিহ্নিত করেছি। আমরা তা প্রকাশ করব।

    সংবাদ সম্মেলনে ব্যবসায়ী প্রতিনিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

    প্রসঙ্গত, গত ৫ মে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকসার্স অ্যাসোসিয়েশন তেলের দাম নির্ধারণ করে দেয়। এতে লিটারপ্রতি ৩৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা করা হয়। খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা নির্ধারণ করা হয়। ৭ মে থেকে বাজারে এ দাম কার্যকর হয়েছে।

    আলোচিত খবর/এসএইচ

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর