৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বাসের ধাক্কায় রাজধানীতে ১ জন  নিহত

    উজির আহমেদ (৫৫) নামে এক ব্যক্তি রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় নিহত হয়েছেন।

    এ দুর্ঘটনা সোমবার (৯ মে) সকালে কলাবাগান মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের সামনে ঘটে । এতে এক অটোরিকশা চালক আহত হয়েছেন।

    নিহতের ছেলে আব্দুল মজিদ বলেন, ‘আমার বাবা তার ছোট নাতি তানজিনকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের সামনে একটি অপেক্ষামান অটোরিকশাতে উঠতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সাভার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আমার বাবা গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

    উজির আহমেদের বাড়ি কুমিল্লার লাকসামে। কলাবাগান স্টাফ কোয়ার্টার ৮ নং বিল্ডিংয়ে সপরিবারে থাকতেন।

    ঢামেক পুলিশ ক্যাম্প (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদহে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কলাবাগান থানায় জানানো হয়েছে।’

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর