২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গাছের সঙ্গে বাসের ধাক্কায় মা-ছেলেসহ ৩ জন নিহত

    ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় মা-ছেলেসহ নিহত হয়েছেন৩ জন । এতে আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হাফিজুর রহমান (৩৫) ও তার মা হাসনা বেগম (৫০)। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।

    গোলড়া হাইওয়ে থানা পুলিশের এসআই আলমগীর হোসেন বলেন, ‘ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছে।’

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর