১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কারেন্ট জালে জড়িয়ে শিশুর মৃত্যু

    মেহেরপুরের আমঝুপি গ্রামের কাজলা নদীতে মাছ ধরার কারেন্ট জালে জড়িয়ে রোববার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে মাহি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

    মারা যাওয়া মাহি একই গ্রামের পশ্চিমপাড়ার মনিরুল ইসলাম মঞ্জুর মেয়ে।

    মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, মায়ের সঙ্গে দুপুরে কাজলা নদীতে গোসল করতে যায় মাহি। নদীতে সাঁতার কাটার সময় সেখানে মাছ ধরার জন্য পেতে রাখা কারেন্ট জালে জড়িয়ে যায় মাহি।  এক পর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়।  পরে খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। এরই এক পর্যায়ে জালে আটকিয়ে থাকা অবস্থায় মাহির লাশ উদ্ধার করেন তারা।

    তিনি আরো জানান, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর