২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

    রোববার (১৩ মার্চ) সকাল ৬ টা ৫০ মিনিটে গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস  ট্রেনের নিচে কাটা পড়ে আজাহারুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    আজাহারুল ইসলাম টাঙ্গাইলের দেলদুয়ার থানার আগদেওলি গ্রামের হাসমত আলীর ছেলে (৬৫)। তিনি টঙ্গী পূর্ব থানার বনমালা রেল গেইট এলকায় বসবাস করতেন।

    টঙ্গী স্টেশন পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর নূর মোহাম্মদ বলেন, সকাল ৬ টা ৫০ মিনিটে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন পার হওয়ার সময় তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই আজহারুল ইসলামের মৃত্যু হয়। পরে নিহতের লাশ টঙ্গী স্টেশন ফাঁড়িতে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর