১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বরগুনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বরগুনার বেতাগীর মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা গ্রাম থেকে আসলাম হাওলাদার (২২) ও তার স্ত্রী তামান্না বেগমের (১৮) গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

    মনির হাওলাদার জানিয়েছেন তার ছেলে আসলাম হাওলাদারের সঙ্গে প্রতিবেশী হিরু হাওলাদারের মেয়ে তামান্নার প্রেমের সম্পর্ক ছিলো। এক বছর আগে তারা পরিবারের অমতে একারা বিয়ে করেছে। তামান্নার পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। মনির হাওলাদার ঢাকা শহরে চাকরি করে। তার স্ত্রী গতকাল আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলো। শুক্রবার রাতে আসলাম ও তামান্না দুজনই ওই বাড়িতে ছিলো। শনিবার সকাল পর্যন্ত তাদের ঘরের দরজা বন্ধ ছিলো। ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাদের খুজতে ছিলো।  পিছনের দরজার ছিটকানি খুলে ঘরের দোতলায় এক শাড়িতে ফাঁস লাগানো অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ ঝুলতে দেখা যায়।

    বেতাগী থানার ওসি শাহআলম হাওলাদার জানিয়েছেন বেলা ১১ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    মনির হাওলাদার জানিয়েছেন আসলাম ও তামান্নাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি তাদের মৃত্যুর জন্য হিরু হাওলাদারকে দায়ী করেছেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর