২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কিয়েভ দখল করতে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে রাশিয়াকে : জেলেনস্কি

    মাটির সঙ্গে মিশিয়ে না দেয়া পর্যন্ত কিয়েভ দখল করতে পারবে না রাশিয়া এমন ঘোষণা দিলেন নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। শনিবার ভাষণে  তিনি বলেছেন,  যুদ্ধের কারণে ইউক্রেনের কিছু ছোট শহরের অস্তিত্ব নেই। শান্তি সংলাপ নিয়ে খুব বেশি সম্পৃক্ত নয় পশ্চিমা বিশ্ব বলে অভিযোগ করেন তিনি।

    এ অবস্থায় ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, মারিউপোল এবং সভারোডোনেৎস্ককে দখলে নেয়া ছিল রাশিয়ান বাহিনীর অগ্রাধিকারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়ান সেনারা রাজধানীর ২৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। সেখান থেকেই হামলা অব্যাহত রয়েছে।

    এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, যতদিন যুদ্ধবিরতির সম্ভাবনা আছে ততদিন জনগণকে বাইরে বের করে আনতে চেষ্টা করবো। প্রেসিডেন্সিয়াল মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক উদ্যোগে সংলাপ চলছে। আজও পুতিনের সঙ্গে ফোনকলে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর