৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর প্রাণ গেলো

    বুধবার (৯ মার্চ) রাতে বাগেরহাটের মোংলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় ৩ বন্ধু নিহত হয়েছেন।

    মোংলা চাঁদপাই মেলা থেকে বায়জিদ, জাকারিয়া ও সাকিব নামের ওই তিন বন্ধু মোংলার উদ্দেশ্যে ফিরছিলেন। পথে চাঁদপাই ইউনিয়নের মৌখালি ব্রিজের কাছাকাছি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে লেগে পাশের চিংড়ি ঘেরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    নিহতরা হলেন- মোংলা পৌর শহরের মোর্শেদ সড়কের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২৩), আব্দুল কুদ্দুসের ছেলে জাকারিয়া (২২) এবং মোড়েলগঞ্জ উপজেলার আসাদের ছেলে সাকিব (২৩)। বায়জিদ ও সাকিব সম্পর্কে মামাতো ফুফাতো ভাই এবং জাকারিয়া তাদের বন্ধু ছিল।

    মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর