১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    তেল ডিপোতে বিস্ফোরণ, শহরে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া

    ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দূরের ভাসিলকিভের একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  বিস্ফোরণের ঘটনায় বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে সারা শহরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে তেলের ডিপোটি থেকে আগুনের ফুলকি উড়তে দেখা গেছে।

    স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শহরটির মেয়র এবং ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো উভয়েই তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন।

    রোববার (২৭ ফেব্রুয়ারি) বিবিসি জানায়, ইউক্রেনের স্থানীয় প্রশাসন কিয়েভের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে অনুরোধ জানিয়েছে।

     

    সূত্র: বিবিসি

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর