৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বাসের ধাক্কায় পুলিশের গাড়িতে থাকা এক পুলিশ সদস্য নিহত

    গাজীপুরের কালিয়াকৈরে সুত্রাপুর এলাকায় পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় মনির হোসেন (২৫) নামে হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পুলিশ এক সদস্য আহত হয়েছেন।

    রোববার (৭ আগস্ট,২০২২) রাত আড়াইটার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

    নিহত মনির হোসেন ঢাকার ধামরাই থানার কান্দাপাড়া এলাকার শাজাহানের ছেলে। তিনি টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

    কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন  জানান, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সুত্রাপুর এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। এসময় পুলিশের গাড়িতে পেছন থেকে একটি বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কনস্টেবল মনির হোসেন ও তার সঙ্গে থাকা অপর এক পুলিশ সদস্য আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর