২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বিদ্যুৎস্পৃষ্টে শেরপুরে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

    শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে তৌহিদ (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

    রোববার (৫ জুন) সকাল ৭টার দিকে ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    মারা যাওয়া তৌহিদ একই গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয় মদিনাতুল উলুম নুরানী মাদরাসার ছাত্র তৌহিদ ।

    জানা গেছে, সকালে মদিনাতুল উলুম নুরানী মাদরাসার চালে কাঁঠাল পাড়তে যায় তৌহিদ।

    এসময় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে তৌহিদের হাতের স্পর্শ লাগে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

    শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহাম্মেদ জানান, আমরা দুর্ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর