৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গাড়িচাপায় সিটি করপোরেশনের এক নারীর মৃত্যু

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মোছা নাজমা (৪৫) নামে এক নারীর গাড়িচাপায় মৃত্যু হয়েছে।

    বুধবার (১ জুন) দুপুরে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন বলেন, এ দুর্ঘটনা মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে মুগদা স্টেডিয়াম সংলগ্ন সড়কে ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়িচালককে আটক করে। জব্দ করা হয়েছে ওই গাড়িটিও। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

    স্থানীয়রা জানান, রাতে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে সিটি করপোরেশনের গাড়িটা এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন গাড়িটি আটক করে। তবে ওই নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর