৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কাভার্ডভ্যানের ধাক্কায় খিলগাঁওয়ে নিহত দুই মোটরসাইকেল আরোহী

    দুই মোটরসাইকেল আরোহী রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায়  নিহত হয়েছেন। তারা হলেন বিধান বিশ্বাস (৪২) ও এনতারুজ্জামান (৪৩)। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরো বলেন, তাদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে নাম শনাক্ত করা হয়। নিহতদের একজন হলেন খুলনার ফুলতলা উপজেলার রশনী বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস ও রাজধানীর ভাটারার আব্দুস সালামের ছেলে এনতারুজ্জামান।

    দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে। তাদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান এসআই হাসান।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর