৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার

    আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক আলোচিত খবর

    বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী Mamata Banerjee

    মঙ্গলবার কলকাতার ধর্মতলায় এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মমতা দাবি করেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল। পরে বিষয়টি প্রকাশ না করতে তাকে অনুরোধ করেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah

    মমতা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তিনি অবগত থাকলেও দেশের স্বার্থ এবং বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় সেই নাম প্রকাশ করতে চান না।

    তার এ বক্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তবে অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    রাজনৈতিক অঙ্গনে মমতার এই মন্তব্য এখন ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর