৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

    নিজস্ব প্রতিবেদক | দৈনিক আলোচিত খবর

    বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

    মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি ৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোটের মধ্যে এই ফলাফল নির্ধারিত হয়।

    এক বছরের জন্য তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে ৪০ বছর পর আবারও বাংলাদেশের একজন প্রতিনিধি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক ফোরামগুলোর একটির নেতৃত্বে নির্বাচিত হলেন। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী।

    ড. খলিলুর রহমানের এই বিজয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বার্তায় তিনি বলেন, “এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং আন্তর্জাতিক সহযোগিতা ও সংলাপ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

    বিশ্লেষকদের মতে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এই দায়িত্ব পালনের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর