৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ

    শেরপুরের নালিতাবাড়ীতে একটি মসজিদে ঢুকে ভাঙচুর ও মুসল্লিদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

    ঘটনাটি ঘটেছে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে।

    অভিযোগে জানা যায়, ওই গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে—ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া—নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের ওপর ক্ষিপ্ত হন। তারা ইমামকে বলেন, ‘আজ থেকে এই মসজিদে আর আযান দেওয়া যাবে না, আমাদের অনুমতি ছাড়া কিছু হবে না।’ ইমাম প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি দেখান। আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে তারা মসজিদের মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড ও টিনের বেড়া ভাঙচুর করেন।

    এ সময় মুসল্লি হাবিবুর রহমান ও কাজল মিয়া বাঁধা দিলে তাদেরকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং থানায় লিখিত অভিযোগ দিই। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

    এ বিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, “মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর