৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ‘ঐক্যবদ্ধ দিকনির্দেশনা’ দেওয়ার আহ্বান

    গণভোটের বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে ‘ঐক্যবদ্ধ দিকনির্দেশনা’ দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো সুপারিশ না দিলে সরকারই সিদ্ধান্ত নেবে।

    সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

    আইন উপদেষ্টা বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হলো। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের কোনো সুযোগ নেই, সেটা আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন।”

    ড. আসিফ নজরুল আরও বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর