আজ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল সাড়ে ১১টায় সম্মেলন শুরু হয়।
এদিকে সম্মেলন শুরুর আগে সকাল থেকেই প্লে-কার্ড, ব্যানার-ফেস্টুন হাতে দলে দলে যোগ দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা৷ এই সম্মেলন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোছলেম উদ্দিন আহমদ । সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ , জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতির মাহতাব উদ্দিন চৌধুরী, সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ।
চট্টগ্রাম এর বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, পদুয়া, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, কর্ণফুলীসহ ৮টি উপজেলা ও ৭টি পৌরসভা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ গঠিত।
২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।
বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্ব জিমনেশিয়ামের ভেতরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সরাসরি ভোটে অথবা কেন্দ্রীয় নেতাদের সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি নির্বাচিত করবেন বলে দলীয় সূত্রে জানায়।
বড় পর্দায় সম্প্রচার করা হয় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্যভিত্তিক একটি তথ্য চিত্র। এতে চট্টগ্রামে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র দেখানো হয়।
মাহফুজা ১২-১২


