৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বিয়ের ৫৪ বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন সত্তরোর্ধ্ব এক দম্পতি

    বিয়ের ৫৪ বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন সত্তরোর্ধ্ব এক দম্পতি। আইভিএফ পদ্ধতিতে ৭৫ বছর বয়সী গোপীচাঁদ সিং এবং ৭০ বছর বয়সী চন্দ্রাবতী দেবী একটি পুত্রসন্তানের জন্ম দেন । চন্দ্রাবতী দেবী নারী এবং তার সন্তান দু’জনেই সুস্থ আছেন। এই বিরল  ঘটনা ঘটেছে রাজস্থানে। আনন্দবাজার পত্রিকা খবরটি নিশ্চিত করেছে।

    চিকিৎসকরা জানান, ওই দম্পতি রাজস্থান ও হরিয়ানা সীমান্তের ঝুনঝুনুর বাসিন্দা। গোপীচাঁদ সিং ভারতীয় সেনাবাহিনীতে সৈনিক ছিলেন। দেড় বছর আগে তারা আসেন আলওয়ারের একটি ফার্টিলিটি ক্লিনিকে । বহু বছর চেষ্টার পরেও তাদের কোনো সন্তান না হওয়ায় কয়েক বছর আগে  এ দম্পতি আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর আগে কয়েকবার আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণের চেষ্টা করলেও তারা সফল হননি।

    চন্দ্রাবতী অবশেষে নয় মাস আগে তৃতীয় বারের চেষ্টায়  গর্ভধারণে সক্ষম হন । চিকিৎসকরা অন্তঃসত্ত্বা হলেও শেষ পর্যন্ত মা হতে পারবেন কি না তা নিয়ে নিশ্চিত ছিলেন না ।

    চিকিৎসকদের আশঙ্কা ছিল মূলত তার বয়স নিয়েই । তবে শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সন্তান প্রসব করেছেন এবং একটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন।

    ৫০ বছর পেরিয়ে গেলে আর আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়া যাবে না। এ বিষয়ে সংসদে আইন পাস হয়েছে। ২০২২ সালের জুন মাস নতুন আইন কার্যকর হয়েছে।

    মাহফুজা ১০-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর