২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী ১১ আগস্ট থেকে দেয়া হবে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা

    পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা কার্যক্রম  আগামী ১১ আগস্ট থেকে  শুরু করার সিদ্ধান্ত  নিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় শিশুদের উপযোগী ফাইজারের আরও ১৫ লাখ ডোজ টিকা দিলো  যুক্তরাষ্ট্র। এ চালানটি ছোট শিশুদের অনুদান দেয়া টিকার দ্বিতীয় চালান।

    মঙ্গলবার ৯ আগস্টএ তথ্য জানানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ।

    এতে বলা হয়, দেশের ৭০ শতাংশেরও বেশি নাগরিককে সম্পূর্ণ টিকার আওতায় আনতে যুক্তরাষ্ট্র ফাইজারের ১৫ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশকে দিয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়,  এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে পাওয়া করোনার টিকার পরিমাণ ৭ কোটি ৫০ লাখ ডোজেরও বেশি । টিকা ছাড়াও করোনা মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে ।

    মাহফুজা ৯-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর