২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    উত্তরায় রিকশা গ্যারেজে বিস্ফোরণে নিহত সংখ্যা বেড়ে ৪ জনে

    উত্তরায় রিকশা গ্যারেজে বিস্ফোরণে মো. মিজানুর রহমান মিজান (৩৫) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। মো. মিজানুর রহমানকে নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে।

    শনিবার (৬ আগস্ট, ২০২২) দুপুরে রাজধানীর উত্তরার কামারপাড়ার এক রিকশার গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণ ঘটনাটি ঘটে।

    রোববার (৭ আগস্ট) রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মিজান মারা যান।

    শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, নিহত মিজানের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলো। এ ঘটনায় দগ্ধ আরও চার জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।

    দগ্ধ ব‌্যক্তিরা জানান, রিকশা গ্যারেজের ভেতর ভাঙারি মালামালের ব্যবসা আছে। সেখানে স্ক্র্যাপ মেশিনে চাপ দিয়ে মালামাল এক করা হয়। মালামালের ভেতরে বিভিন্ন স্প্রে বোতল ছিল। হঠাৎ বিস্ফোরণে সেখানে আগুন ধরে যায়। তাতে গ্যারেজে অবস্থান করা সবাই দগ্ধ হন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর