যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্রেটদের ৭৫০ বিলিয়ন ডলারের স্বাস্থ্য, ট্যাক্স ও জলবায়ু আইনটি পাস হয়েছে।এটিকে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দলের বড় জয় হিসেবে দেখা হচ্ছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানায় ।
জানা গেছে, বিলটির পক্ষে ভোট পড়েছে ৫১টি এবং ৫০টি বিপক্ষে। প্যাকেজটি দীর্ঘ শ্রমসাধ্য আলোচনার ফসল এবং এর চূড়ান্ত উত্তরণ ডেমোক্র্যাটদের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে সুযোগ দেবে প্রধান নীতির লক্ষ্য অর্জনের ।
ডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভ শুক্রবার ১২ আগস্ট আইনটি নেবে বলে আশা করা হচ্ছে। সেখানে বিলটি অনুমোদন করতে হবে বাইডেন আইনে সই করার আগে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ হবে আইনটির মাধ্যমে জলবায়ু খাতে । তাছাড়া স্বাস্থ্যখাতেও আসবে পরিবর্তন, বাজেটের ঘাটতি কমবে কারণ বাড়ানো হয়েছে করপোরেট ট্যাক্স।
আইনটি চূড়ান্ত রূপ পেলে ১০ বছরে ৭০০ বিলিয়ন ডলারের বেশি সরকারি রাজস্ব বাড়বে। ৪৩০ বিলিয়ন ডলার কার্বন নির্গমন কমাতে ও স্বাস্থ্যখাতে এবং ঘাটতি কমাতে বাকিটা নতুন রাজস্ব করা হবে ব্যবহার।
মাহফুজা ৮-৮



