যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন একই পরিবারের ১০জন। ঘটনাস্থলে আসা এক দমকল কর্মী দেখতে পান যে, নিহতরা সবাই তার পরিবারেরই সদস্য। খবরটি নিশ্চিত করেছে বিবিসি। ওই বাড়ির বারান্দা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই অঙ্গরাজ্যের পুলিশ নিহত ছয়জনের পরিচয় নিশ্চিত করলেও তিন শিশুর পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি। এই ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নেস্কোপেক ভলান্টিয়ার ফায়ার কোম্পানির কর্মী হ্যারল্ড বেকার জানান , আগুনে তার ছেলে-মেয়ে, শ্বশুর, শ্যালক, শ্যালিকা, তিন নাতি-নাতনি এবং আরও দুই স্বজন মারা গেছেন । িপুলিশ নিহতদের মধ্যে যে কয়জনের পরিচয় প্রকাশ করেছে তারা হলেন- ডেল বেকার (১৯), স্টার বেকার (২২), ডেভিড ডাউবার্ট সিনিয়র (৭৯), শ্যানন ডাউবার্ট (৪২), লরা ডাউবার্ট (৪৭) এবং ম্যারিয়ান স্লাসার (৫৪)।
প্রশিক্ষপ্রাপ্ত কুকুরের সাহায্যে আগুনে ধ্বংস হয়ে যাওয়া বাড়িটি থেকে উদ্ধার করা হয় মরদেহগুলো। তিন প্রাপ্তবয়স্ক বাড়ি থেকে নিরাপদে বের হয়ে যেতে পেরেছিলেন বলে এক প্রতিবেদনে জানায় পুলিশ।ফিলাডেলফিয়া শহর থেকে দেড়শ কিলোমিটার উত্তরপশ্চিমের নেস্কোপেকের গ্রামীণ এলাকার ওই বাড়িতে স্থানীয় সময় রাত প্রায় আড়াইটায় আগুন লাগে। ।
দমকল কর্মীরা পেছন দিক দিয়ে বাড়িটিতে প্রবেশ করার চেষ্টা করলেও আগুনের তীব্র শিখা এবং প্রচণ্ড তাপের কারণে তারা পিছিয়ে যেতে বাধ্য হন বলে জানান পেনসিলভানিয়া স্টেট পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট ডেরেক ফেলসম্যান।
এদিকে আগুনে একাধিক স্বজন হারানো হ্যারল্ড বেকার বলেন, আমার দুই সন্তান তাদের খালা-মামার সঙ্গে দেখা করতে এসেছিল কিন্তু আগুনে সবাই প্রাণ হারিয়েছে।
মাহফুজা ৬-৮



