২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    জগদীপ ধনকড় ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন

    এনডিএ -ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মনোনীত প্রার্থী জগদীপ ধনকড় ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন । ভারতীয় জনতা পার্টি বিজেপি এই জোটের নেতৃত্বে আছে। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটের  ব্যবধানে হারার  তিনি। পশ্চিমবঙ্গের সাবেক এই রাজ্যপাল আগামী ১১ আগস্ট উপ-রাষ্ট্রপতি পদে শপথ নেবেন।

    এনডিএপ্রার্থী হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছিল । জনতা দল ইউনাইটেড, ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে ও শিব সেনার শিণ্ডে শিবির সমর্থন করেছিল তাকে।তিনি সব মিলিয়ে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছেন ।

    অন্যদিকে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ২৬ শতাংশ ভোট। আগের উপ-রাষ্ট্রপতি ভোটে তৎকালীন বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছিলেন ৩২ শতাংশ ভোট। সে তুলনায় এবার বিরোধী শিবিরের  ভোট  কমেছে অনেকটাই ।

    সংসদের দুই কক্ষের মোট ৭২৫ জন সদস্য ভোট দিয়েছেন গোপন ব্যালটে ।জগদীপ ধনকড়ের পক্ষে গিয়েছে ৫২৮ ভোট। মাত্র ১৮২ ভোট মার্গারেট আলভা পেয়েছেন।  ধনকড়ের এই জয় অবশ্য প্রত্যাশিতই ছিল। বিজেপি একার জোরেই ধনকড়কে জিতিয়ে আনার মতো পরিস্থিতিতে ছিল এর্বং তার সঙ্গে অনেকগুলি দলের সমর্থন পেয়েছেন তিনি।

    এদিকে কংগ্রেস, এনসিপি, ডিএমকে আরজেডি, আপ, মিম, টিআরএস ও জেএমএমকে পাশে পেয়েছেন রাজস্থানের সাবেক রাজ্যপাল আলভা। শেষপর্যন্ত ভোটদান থেকে বিরতই থেকেছে তৃণমূল কংগ্রেস । লোকসভার ২১ ও রাজ্যসভার ১৬ সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনও ভূমিকা নেননি। যদিও দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে অধিকারী পরিবারের দুই সদস্য ভোট দিয়েছেন।

    মাহফুজা ৬-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর