৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল এর বিমান হামলায় নিহত নয়

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল  এর বিমান হামলায় মারা গেছেন ৯ জন। আহত হন ৫৫ জন। একটি বহুতল ভবনে চালানো এ হামলা চালানো হয়। শুক্রবার ৫ আগস্ট কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।

    পশ্চিম তীরে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি নেতাকে গ্রেফতারের জেরে এ হামলা চালালো দখলদারবাহিনী বলে ধারনা করা হচ্ছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস জানায়, গাজার প্যালেস্টাইন টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় মারা গেছেন তাইসির আল-জাবারি নামে তাদের এক কমান্ডার।

    ইসরায়েলি বিমান হামলার পর আহত অবস্থায় অন্তত ৫৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ফিলিস্তিনি মেডিক্যাল কর্তপক্ষ।

    স্থানীয় এক বাসিন্দা বলেন,  দুপুরের খাবার খাওয়ার পর   সেসময় আমরা যে টাওয়ারে থাকি সেখানে হঠাৎ বিশাল বিস্ফোরণ ঘটে। এরপর আমরা দৌড়ে পালাই এবং  বিস্ফোরণের আওয়াজ ছিল অনেক জোরে।  আমরা খুব অবাক হয়েছিলাম কারণ জায়গাটি বেসামরিক লোক বাস করে। আমরা  হতাহত অনেক লোককে সরিয়ে নিতে দেখেছি।

    ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু কী ছিল বা পরিস্থিতি কতদূর গড়াবে তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত হওয়া যায়নি।  তবে গাজার বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে। আকাশে ইসরায়েলি ড্রোন ওড়ারও শব্দ পাওয়া গেছে অবরুদ্ধ এলাকাটিতে।

    মাহফুজা ৫-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর