৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন নিউইয়র্কে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ ৬ জন

    ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন  অংশ নিতে  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৬ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা বৃহস্পতিবার (৪ আগস্ট) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

    আদেশ বলা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিনিধি দলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

    স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলটি ৩০ আগস্ট বা তার কাছাকাছি সময়ে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বে এবং ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। সফর ও ট্রানজিটের সময় তারা কর্মরত আছেন বলে গণ্য হবেন। এ সফরের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর