৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ‘লাল সিং চাড্ডা’ নিয়ে জনরোষের মুখে বলিউড সুপারস্টার আমির খান

    ‘লাল সিং চাড্ডা’ নিয়ে জনরোষের মুখে বলিউড সুপারস্টার আমির খান।  ‘ভারতজুড়ে বাড়ছে অসহনীয়তা’—আমির খানের এ পুরনো মন্তব্যকে ঘিরে নতুন করে সরব সাধারন জনতা। আমির তার দেশকে ভালবাসেন না— এ অভিযোগে সোচ্চার হয়েছেন ‘লাল সিং চড্ডা’কে বয়কটের দাবিতে তারা।

    আমির ২০১৫ সালে ‘আমাদের দেশ সহনশীল, কিন্তু এখানকার মানুষ এই পরিবেশকে অসুস্থ করে তুলছেন’ এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়ে নানা কটাক্ষের শিকার হন । এক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছিলেন। সেই মন্তব্যের জেরে ২০২২ সালে সমস্যায় পড়েছে ‘লাল সিং চড্ডা’। অভিনেতা পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠে নেমেছেন।

    সংবাদ সম্মেলনে আমিরকে প্রশ্ন করা হয়, তার মন্তব্য নিয়ে সম্প্রতি যে কটাক্ষের পরিবেশ তৈরি হয়েছে, তাই নিয়ে কী মত? উত্তরে আমির বলেন, ‘আমি দেশকে ভালোবাসি। দয়া করে বয়কট করবেন না আমার সিনেমা।  যারা বিশ্বাস করতে শুরু করেছেন, আমি দেশকে ভালোবাসি না, তারা ভুল ভাবছেন এবং  এটা সত্যি নয়। আমি দুঃখিত আমার মন্তব্য কাউকে আঘাত করে থাকলে ।’

    ১১ আগস্ট অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবার কথা। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর, নাগা চৈতন্য ও মোনা সিংহ।

    মাহফুজা ২-৮

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর