গ্যাস লাইন বন্ধের পর এবার রাশিয়ার সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করেছে লাটভিয়া। এ চুক্তি সোমবার থেকে বাতিল করা হয়। এ তথ্য জানায় রুশ গণমাধ্যম আরটি এক প্রতিবেদনে ।
চুক্তির কারণে দুই প্রতিবেশী দেশের লোকজন সীমান্ত পেরিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে পারত। চুক্তি বাতিলের ফলে বন্ধ হয়ে যাবে তা। কয়েক সপ্তাহ আগে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় লাটভিয়ার সরকার । রাশিয়া ও লাটভিয়া ২০১০ সালে ভ্রমণ চুক্তি সই করে এবং তা কার্যকর করা হয় ওই বছরই ।
লাটভিয়া বলছে, রাশিয়ার পিস্কভ শহরে লাটভিয়ার কনস্যুলেট বন্ধ করে দেয়ার পর মস্কোর সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করা হয়। রুশ নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হতোপিস্কভ শহরে লাটভিয়ার কনস্যুলেট থেকে লাটভিয়া ভ্রমণের জন্য ।
গেল এপ্রিল মাসে রাশিয়া ওই কনস্যুলেট বন্ধ করে দিয়ে সব কর্মীকে অবাঞ্চিত ঘোষণা করে। মস্কো সেই সময় জানায় লাটভিয়া ও বাল্টিক প্রজাতন্ত্রগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কারণে পাল্টা ব্যবস্থা নেয়া হচ্ছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরই বাল্টিক এ দেশটি রাশিয়ার নাগরিকদের ভিসা বন্ধ করেছিল।
মাহফুজা ২-৮



