২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বাণিজ্যমন্ত্রী হুঁশিয়ারী টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

    মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের টিসিবির বিক্রয় কার্যক্রম উদ্বোধন কালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা কারসাজি হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে এক কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে। কার্ডধারী একটি পরিবার সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে।

    উল্লেখ্য, টিসিবি থেকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাবে ১১০ টাকায়। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় কেনা যাবে।

    গত মে মাসে পণ্য বিক্রির ঘোষণা দিয়ে তা আবার স্থগিত করেছিল টিসিবি। এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শেষ না হওয়ায় তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানায় সংস্থাটি।

    অবশেষে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম আবারও শুরু হলো। আগস্ট মাস জুড়েই সারা দেশে এই কার্যক্রম চলবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর