যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। আগুনের তীব্রতা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না । এরই মধ্যে ৫১ হাজার একরের বেশি বন পুড়ে গেছে । উদ্ধার কার্যক্রম বাড়ানো হয়েছে । এ তথ্য জানানো হয় ফক্স নিউজের এক প্রতিবেদনে ।
তাপমাত্রা বাড়ায় পরিস্থিতি খারাপ হয়েছে আরও । এদিকে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের ম্যাককিনি দাবানলের নিয়ন্ত্রন করতে ক্রুরা সম্মুখীন হচ্ছেন গরম, ঝোড়ো বাতাসসহ নানা প্রতিকূল পরিবেশের ।
তাছাড়া পুড়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার ক্ল্যামাথ জাতীয় অরণ্য। ঝোড়ো বাতাসের জন্য দাবানলের তীব্রতায় বন সংলগ্ন শহরগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ার প্রশাসন ক্ল্যামাথ ঘেঁসা সিস্কিইউ কাউন্টিতে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে
গেল শুক্রবার থেকে ক্ল্যামাথ বনে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করেছেএবং ক্ষতিগ্রস্ত হয়েছে মন্টানার এলমো শহর। আগুন প্রায় ২৮ বর্গ কিলোমিটারের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে ।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরে সিস্কিইউ কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলে সালমন-চ্যালিস জাতীয় অরণ্যের ১৭৪ দশমিক ৮ বর্গ কিলোমিটারের বেশি এলাকা গিয়েছে পুড়ে।
ক্ল্যামাথ বনের মুখপাত্র ক্যারোলিন কুইন্টানিলা বলেন, জঙ্গলে বাতাস জোরে বইছে তাই আগুন দ্রুত ছড়ানোয় নিয়ন্ত্রণে আনতেও সমস্যা হচ্ছে।
মাহফুজা ১-৮



