যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লিজ ট্রাস এগিয়ে আছেন। ফলাফল ঘোষণার সময় এগিয়ে আসায় তার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে। বেটিং কোম্পানি এসমার্কেটসের তথ্যের ভিত্তিতে এ কথা জানায় ব্লুমবার্গ।
কনজারভেটিভ পার্টির প্রধান এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ছয় সপ্তাহের এক প্রতিযোগিতায় নেমেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। চূড়ান্ত ধাপে ১ লাখ ৭৫ হাজার কনজারভেটিভ পার্টির তথা টোরি সদস্যের মন জেতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা বাকি প্রতিযোগীদের পেছনে ফেলে।
ফলাফল আগামী ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে। কে হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী, সেদিনই জানা যাবে। , ঋষি সুনাক এর বিজয়ী হওয়ার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ বলে জানায় এসমার্কেটস ।
বেটিং কোম্পানিটির রাজনৈতিক বাজার বিভাগের প্রধান ম্যাথিউ শ্যাডিক বলেন, শুরুতে প্রতিযোগিতা যখন দুজনের মধ্যে নেমে আসে, তখন ট্রাসকে ৬০-৪০ রেটিং দেওয়া হয়েছিল। ট্রাসের বিতর্কের পারফরম্যান্স সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে।
লিজ ট্রাস সরকারপ্রধানের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ৫০৭ টোরি সদস্যের ওপর এক জরিপ বলছে, টেলিভিশন বিতর্কে তিনিই ছিলেন গত সপ্তাহে সবচেয়ে শক্তিশালী পারফরমার। অন্যান্য বেটিং সাইটগুলোতেও লিজ ট্রাস অনেক এগিয়ে আছেন ঋষির তুলনায়। বেটিং কোম্পানি ল্যাডব্রোকস, প্যাডি পাওয়ার এবং উইলিয়াম হিলে তার পক্ষে বাজির দর এখন ১/৮ বলে জানায় অডসচেকার ।
অর্থমন্ত্রীর পদ থেকে ঋষি সুনাকের সরে দাঁড়ানো বরিস জনসন সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল। এখন ঋষির পক্ষে বাজির দর নেমেছে ৬/১ এ বেটিং কোম্পানি স্কাইয়ের।
মাহফুজা ৩০-৭



