ভারতের মধ্যপ্রদেশে কুয়োর দূষিত পানি পান করে দুইজন মারা গেছেন। দামোহ শহরের খানছড়ি পাটি গ্রামে এ মৃত্যুর খবর পাওয়া যায়। দূষিত পানি পান করে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে আরও ৪৫ জন। খবরটি নিশ্চিত করেছে এনডিটিভি এবং আনন্দবাজার।
খানছড়ি পাটি গ্রামের এক বয়স্ক পুরুষ ও নারী কুয়োর পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। তারা মারা যান স্বাস্থ্য বিভাগের চিকিৎসক দল ঘটনাস্থলে পৌছার আগেই । দামোহ জেলা হাসপাতালে পরে দশ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়। আরও ৩৫ জনকেস্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ।
কুয়োর মধ্যে নোংরা পানি ঢোকার কারণে দূষণ ঘটতে পারে বলে জানায স্থানীয় ও ভুক্তভোগীদের স্বজনরা ।কূপের দূষিত পানি পানের পর পেটের ভেতর তীব্র প্রদাহ শুরু হওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। তবে বর্তমানে সব রোগীর অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা ।
মাহফুজা ২৯-৭



