চীনের সরকার উহান শহরে আবারো লকডাউন দিয়েছে । কর্তৃপক্ষ নতুন করে জিয়াংজিয়া এলাকায় করোনায় আক্রান্ত চারজন রোগী শনাক্ত হওয়ার পরপরই লকডাউন ঘোষণা করে ।
বৃহস্পতিবার ২৮ জুলাই একথা জানায় বিবিসি ও আল জাজিরা এক প্রতিবেদনে ।
প্রথম থেকেই চীন করোনা মোকাবিলায় অবলম্বন করে আসছে ‘জিরো নীতি’ । এরই অংশ হিসেবে দেশটি গণ পরীক্ষা, কঠোর বিচ্ছিন্নতা নিয়ম এবং স্থানীয় ভাবে লকডাউনের মতো পদক্ষেপ নিচ্ছে।
কর্তৃপক্ষ এক কোটি ২০ লাখ মানুষের শহর উহানে নিয়মিত করোনার পরীক্ষা চালাচ্ছে । দুই দিন আগে সেখানে উপসর্গহীন দুই করোনা রোগী শনাক্ত হয়। নতুন করে আরো দুই করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই লকডাউন ঘোষণা করে সরকার। তিনদিনের জন্য শহরটির ব্যবসা প্রতিষ্ঠান ও গণ পরিবহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রয়োজন ছাড়া মানুষদের বাড়ি থেকে বাইরে যেতে ও কাউকে ওই এলাকায় যাওয়ার ব্যপারেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বর মাসে বিশ্বে সর্বপ্রথম চীনের উহান শহরে শনাক্ত হয় করোনাভাইরাস ।
মাহফুজা ২৮-৭



