৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৭ সেপ্টেম্বর

    আগামী ২৭ সেপ্টেম্বর আততায়ির গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করছে  জাপান সরকার । আশা করা হচ্ছে এতে বিশ্ব নেতারা অংশ নেবেন । এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।

    জাপানের  টোকিওর নিপ্পন বুডোকানে এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ব্যবস্থা করা হবে।  নিপ্পন বুডোকান দেশটির একটি বিশাল ইনডোর মিলনায়তন, যেখানে বড় বড় কনসার্ট ও খেলার  আয়োজন করা হয়ে থাকে।

    আবে ছিলেন জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী । বিদেশী নেতাদের সঙ্গে সুসম্পর্ক রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া প্রাপ্তির জন্য যথার্থ বলে জানান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো ।

    তিনি আরও বলেন, আমরা বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানাবো অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে যেসব দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেসব দেশকেও।

    গত ৮ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় নারাতে বক্তব্য দেয়ার সময় আততায়ির গুলিতে প্রাণ হারান আবে। আইনি হেফাজতে রয়েছেন আবেকে হত্যার দায়ে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি ।

    মাহফুজা ২৩-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর