মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে । বৃহস্পতিবার ২১ জুলাই হোয়াইট হাউজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়া বলেন, করোনা ভাইরাস শনাক্ত হওয়ার আগে প্রেসিডেন্টের মধ্যে মৃদু লক্ষণ দেখা দেয়। আক্রান্তের পর প্যাক্সলোভিড নামে একটি অ্যান্টিভাইরাল ওষুধ খাচ্ছেন তিনি।
প্রেসিডেন্ট বাইডেনের মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরার চারদিন পর শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। মধ্যপ্রাচ্যে তিনি ইসরাইল, ফিলিস্তিন এবং সৌদি আরবের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এ সফরে কয়েকটি আরব দেশের নেতাদের সঙ্গে একটি সম্মেলনে যোগ দেন
২০২০ সালের ডিসেম্বরে এবং ২০২১ সালের জানুয়ারীতে ফাইজার-বাইয়োনটেকের কোভিড ভ্যাকসিন নেন জো বাইডেন। তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে এবং ২০২২ সালের মার্চে ফাইজারের বুস্টার ডোজ ও নিয়েছেন।মাহফুজা ২১ জুলাই



