৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তানে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ জনে

    পাকিস্তানে বিয়ের যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে  ২৬ জনে।বুধবার ২০ জুলাই দেশটির কর্মকর্তারা জানায় ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। খবরটি  জিও নিউজ নিশ্চিত করেছে।

    কর্মকর্তারা জানান এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৬ জনের মরদেহ।  তাদের অধিকাংশই নারী ও শিশু। কিছু মানুষ এখনো নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে, সবাই তারা মারা গেছেন।

    এ ঘটনার পর ৪৮ ঘণ্টারও বেশি সময় পার হয়েছে।  নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই কোনো বলে জানান জেলা প্রশাসনের মুখপাত্র কাশিফ নিসার গিল। যারা বেঁচে ফিরেছেন তাদের প্রায় সবাই পুরুষ। কারণ নৌকাটি উল্টে যাওয়ার পর তারা সাঁতার কেটে তীরে পৌঁছাতে পেরেছেন বলে জানান তিনি।

    সোমবার ১৮ জুলাই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সিন্ধু নদীতে।  এ সময় নৌকাতে শতাধিক যাত্রী ছিল।

    মাহফুজা ২০-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর