৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    নূপুর শর্মার বিরুদ্ধে করা মামলার পরবর্তী শুনানি আগামী ১০ আগস্ট

    মহানবিকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে নূপুর শর্মাকে আগামী ১০ আগস্ট পর্যন্ত গ্রেফতার করা যাবে না। মঙ্গলবার এই বিজেপি নেত্রীর পক্ষে এমন রায়ই দেন  আদালত।

    বিচারপতি সূর্যকান্ত ও জেবি পাড়িয়ালার অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দেন যে আগামী ১০ অগাষ্ট এর  মধ্যে নূপুর শর্মার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া যাবে না।

    সোমবার নূপুর শর্মা গ্রেফতার এড়াতে শীর্ষ আদালতে যান। বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তাকে যেন গ্রেফতার না করা হয়, নিজের আইনজীবীর মাধ্যমে সেই আবেদন জানান।

    দেশের বিভিন্ন প্রান্তে নূপুরের মন্তব্যে বিতর্কের আগুনে জ্বলেছে । এই প্রেক্ষাপটে দেশের একাধিক রাজ্যে নূপুরের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।

    কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে সমালোচনা করা হয় এই বিজেপি নেত্রীর । ভারতের বিভিন্ন প্রান্তে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে সেজন্য নূপুর শর্মাই দায়ী বলে মন্তব্য করেন আদালত। এ ঘটনায় নির্দেশ দেওয়া হয় দেশবাসীর কাছে তাকে ক্ষমা চাওয়ার জন্য।

    আদালতএই মামলায় কেন্দ্র ও রাজ্যগুলোকে নোটিশ দিয়েছে । সব এফআইআর  এক সাথে করার যে আবেদন জানিয়েছিলেন নূপুর শর্মা তার ভিত্তিতেই এই নোটিশ দেয়া হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১০ আগস্ট।

    মাহফুজা ১৯-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর