৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    করোনায় গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন ১ হাজার ৪০৮ জন

    করোনায় গেল  ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা  গেছেন ১ হাজার ৪০৮ জন । আর  করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ লাখ ১৮ হাজার ৩৮৮ জন।

    মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৫৬ কোটি ৫২ লাখ ১ হাজার ৯৪১ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়ালো ৬৩ লাখ ৮২ হাজার ৬৫ জনে।

    শুক্রবার ১৫ জুলাই সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

    ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটিতে ১ লাখ ১৯ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। এ দেশটিতে নতুন করে ২৯২ জনের মৃত্যু হয়েছে। এ দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৮৪৯ জনের। এরপর দৈনিক প্রাণহানির তালিকায় রয়েছে, যুক্তরাষ্ট্র, ইতালি, তাইওয়ান, অস্ট্রেলিয়া ও মেক্সিকো।

    এদিকে মোট মৃত্যুর দিক দিয়ে তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মারা গেছেন এখন পর্যন্ত ১০ লাখ ৪৮ হাজার ২৩২ জন । আর মোট ৯ কোটি ১০ লাখ ৬০ হাজার ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপর মোট মৃত্যুর দিক দিয়ে তালিকায় রয়েছে ব্রাজিল, ভারত, রাশিয়া, মেক্সিকো, পেরু ও যুক্তরাজ্য।

    আর বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ছয়জনের মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ২২৩ জনে। এছাড়া নতুন করে ১ হাজার ৩২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জনে।

    চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা) করোনাকে ‘হিসেবে ঘোষণা করে বৈশ্বিক মহামারি’ হিসাবে। সংস্থাটি একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে ।

    মাহফুজা ১৫-৪

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর