৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নোভাক জোকোভিচ

    স্পোর্টস ডেস্ক : উইম্বলডন চ্যাম্পিয়নশিপে নিক কিরগিওসকে হারিয়ে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নোভাক জোকোভিচ। অল ইংল্যান্ড ক্লাবে রোববার পুরুষ এককের শিরোপা লড়াইয়ে  প্রথম সেটে ৪-৬ হেরে বসলেন নোভাক জোকোভিচ।  দ্বিতীয় সেটে ৬-৩ তৃতীয় সেটে ৬-৪ জয়পায় জোকোভিচ। চতুর্থ সেটে প্রবল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন কিরগিওস। তবে পেরে ওঠেননি  ৭-৬ পয়েন্টে হেরে যান। টানা তিন সেট জিতে আরও একবার  উইম্বলডনের শিরোপা নিজের করে নিলেন জোকোভিচ। এরমধ্য দিয়ে পেছনে ফেললেন ২০ বার জয়ী রজার ফেদেরারকে। এখন কেবল ২২টি গ্র্যান্ড স্ল্যাম পেয়ে জোকোভিচের উপরে আছে রাফায়েল নাদাল ।

    এবারের উইম্বলডনেও শিরোপা লড়াইয়ে দারুণভাগে এগিয়ে যাচ্ছিলেন নাদাল। কিন্তু চোটের কাছে হার মেনে সেমি-ফাইনাল থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।

    ফলে কোর্টে না নেমেই ফাইনালে ওঠেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশায় কিরগিওস। মেজর শিরোপার বিচারে তাই কোনোভাবেই জোকোভিচের সঙ্গে তুলনীয় নন এই অস্ট্রেলিয়ান। তবে আগের মুখোমুখি লড়াইয়ের চিত্রটা ছিল পুরোপুরি ভিন্ন।এর আগে কেবল দুবার দেখা হয়েছিল তাদের। দুটিই ২০১৭ সালে এবং কোনোবারই কোনো সেট জিততে পারেননি জোকোভিচ!

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর