৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    শিকাগোতে স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি হামলায় নিহত ছয়

    যুক্তরাষ্ট্রের শিকাগোতে  স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি হামলার ঘটনায় মারা গেছেন ছয়জন। শিকাগো নগর কর্তৃপক্ষ জানায় আহত ২৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে । খবরটি বিবিসি নিশ্চিত করেছে।

    এক প্রতিবেদনে বিবিসি জানায়, শিকাগোর হাইল্যান্ড পার্কে সোমবার ৪ জুলাই স্থানীয় সময় সকাল ১০টার দিকে কুচকাওয়াজ শুরুর প্রায় ১০ মিনিট পরই শোনা যায়।  গুলির শব্দ । এতে হঠাৎ বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।

    শিকাগো কর্তৃপক্ষ জানায় হামলার পর পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে । তারা জানান প্রমাণ হিসেবে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর হাইল্যান্ড পার্কের চারপাশের এলাকার বাড়ানো হয়েছে নিরাপত্তা ।

    গুলির ঘটনায় কুচকাওয়াজে অংশ নেওয়া অনেককেই পালিয়ে যান।  তাদের কেউ কেউ গুরুতর আহত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে কম্বলে ঢাকা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন।

    স্থানীয় পুলিশ কমান্ডার ক্রিস ও নীল বলেছেন, বন্দুকধারী বিপজ্জনক একজন তরুণ শ্বেতাঙ্গ পুরুষ্ এবং  তার কাছে অস্ত্র আছে  । তারা ১৮ থেকে ২০ বছর বয়সী এই শ্বেতাঙ্গ অস্ত্রধারীকে এখনও খুঁজছে পুলিশ।

    মাহফুজা ৫-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর