৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ডমিনিকা থেকে শেষ টি-টোয়েন্টি খেলতে বিমানযোগে গায়ানায় গেলো বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক :  তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে ডমিনিকায় থেকে  বিমান যোগে এবার গায়ানায় গেলেন।সোমবার (০৪ জুলাই) বাংলাদেশ দল বিমানযোগে গায়ানাতে পৌঁছায়। এর আগে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে ফেরিতেই সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যেতে হয়েছিল। এবার আর সেই পথে হাঁটেনি বাংলাদেশ।

    ৭ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে এই ম্যাচে জিততেই হবে। ডমিনিকায় প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হয়। আর দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ হারে ৩৫ রানে। তাই তৃতীয় ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই।

    টি-টোয়েন্টিতেও ব্যাটসম্যানদের ব্যর্থতা ফুটে উঠেছে। শুরুতে দ্রুত উইকেট হারানোর পর আর লড়াই করা সম্ভব হয়ে ওঠে না। টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে হলে মাহমুদউল্লাহর দলকে সেরাটাই নিংড়ে দিতে হবে।

    গায়ানায় শেষ টি-টোয়েন্টির পর ঈদের দিন (১০ জুলাই) থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই। সবগুলো খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর