৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯;আহত ১৪

    পাকিস্তানে একটি বাস খাদে পড়ে কমপক্ষে মারা গেছেন ১৯ জন। আহত হয়েছেন আরও ১৪ জন। দেশটির পশ্চিমাঞ্চলের একটি ছোট শহরে ওই দুর্ঘটনা ঘটে বলে রোববার এক স্থানীয় কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

    স্থানীয় কর্মকর্তা এজাজ জাফের এএফপিকে বলেন, রাওয়ালপিন্ডি থেকে কোয়েটা যাওয়ার পথে খাইবার পাখতুনখোয়ার দানিসারের কাছে একটি পিচ্ছিল রাস্তা থেকে বাসটি ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ১৯ জন।

    পাকিস্তানে রক্ষণাবেক্ষণের অভাব, অসচেতনতা এবং চালকের বেপরোয়া আচরণের কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। গেল  মাসে বেলুচিস্তানে একটি মিনিবাস গিরিখাতে পড়ে কমপক্ষে ২২ জন মারা যান।

    মাহফুজা ৩-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর