বুরকিনা ফাসোর একটি গ্রাম থেকে সেনা সদস্যরা ৭৯ জনের মরদেহ উদ্ধার করেছে । মঙ্গলবার রয়টার্স দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায়।
নিরাপত্তা ও স্থানীয় সূত্রগুলো রয়টার্সকে জানায় উত্তর সেনো প্রদেশে এ হামলায় মারা গেছে অন্তত ১০০ জন । এই সংখ্যা ১৬৫ জন পর্যন্ত হতে পারে। পশ্চিম আফ্রিকার দেশটিতে এক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা ছিল এটি।তবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা সেনো প্রদেশের সেতেঙ্গায় একটি সামরিক পুলিশ পোস্টে প্রথম হামলা চালায়। তিনটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, সামরিক পুলিশকে রাজধানী ডোরিতে ফিরিয়ে নেয়া হয় পুনরায় সংগঠিত হওয়ার জন্য । দুদিন পর সশস্ত্র হামলাকারীরা ফিরে এসে বেসামরিক লোকদের হত্যা করে। ওই সময় নিরাপত্তা চৌকিতে কোনো পুলিশই ছিল না।
এখনও লাশের খোঁজে তল্লাশি কার্যক্রম চলছে বলে জানায় কর্তৃপক্ষ।
মাহফুজা ১৫



