ভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছু দিন আগেই তিনি করোনা আক্রান্ত হলে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। কংগ্রেসের নেতা রণদীপ সূর্যেওয়ালা জানান তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এক টুইট বার্তায় রণদীপ সূর্যেওয়ালা জানান, কোভিড সংক্রান্ত জটিলতার কারণে কংগ্রেস সভানেত্রী সোনিয়াকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিনি।
কিছুদিন আগে সোনিয়ার সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হওয়ায় সফল অস্ত্রোপচার হয় নিউ ইয়র্কের একটি হাসপাতালে।
সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হওয়ায় আগামী দিনে তার বিভিন্ন কর্মসূচির কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে দিল্লিতে বিরোধী দলগুলোর বৈঠকে সোনিয়া আদৌ অংশ নিতে পারবেন কি না তা নিয়ে সংশয় উঠেছে। আগামী ২৩ জুন হাজিরা দেয়ার কথা তার ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দপ্তরে।
মাহফুজা ১২



