৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী শুক্রবার মিথিলার দুই বাংলায় সিনেমা মুক্তি পাচ্ছে

    রাফিয়াত রশিদ মিথিলা  প্রথমবারের মতো নায়িকা হিসেবে বড় পর্দায় হাজির হচ্ছেন । আগামী শুক্রবার তার একই সঙ্গে  দুই বাংলায় আলাদা দুটি সিনেমা মুক্তি পাচ্ছে । বাংলাদেশের সিনেমা হলে আসছে তার অভিনীত ‘অমানুষ’, আর ‘আয় খুকু আয়’ কলকাতার সিনেমা হলে।

    এ বিষয়ে মিথিলা জানান, দুই বাংলার দর্শক কীভাবে তাকে গ্রহণ করেন সেটা দেখার অপেক্ষায় আছেন ।

    জনপ্রিয় এই অভিনেত্রী অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নাম লেখান। যেখানে চিত্রনায়ক নিরব এর সঙ্গে তিনি জুটি বেঁধেছেন । এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ ।

    আর মিথিলা অভিনীত ওপার বাংলার সিনেমা ‘আয় খুকু আয়’ সিনেমায় সহশিল্পী প্রসেনজিত চট্টোপাধ্যায়। সিনেমায় প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। এই সিনেমার প্রকাশিত টাইটেল গানের দৃশ্যে দেখা যায় তার  তার কোলে রয়েছে ছোট্ট কন্যাসন্তান। কখনো  ঘুম পাড়াচ্ছেন সেই কন্যাকে, কখনো  করছেন আহ্লাদি খুনসুটি ।

    ‘আয় খুকু আয়’ নির্মাণ করেছেন সৌভিক কুন্ডু। প্রসেনজিত এবং  মিথিলা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ।

    মাহফুজা ১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর