১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বজ্রপাতে মাদারীপুরে কৃষক নিহত

    মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন ।

    রোববার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের হোসেনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    নিহত জাহাঙ্গীর চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার হরিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

    স্থানীয়রা জানান, রোববার সকালে বৃষ্টির মধ্যে পাট ক্ষেতে কাজ করছিলেন জাহাঙ্গীর ও সোবহান খালাসী নামে দুই কৃষক। এ সময় বজ্রপাত হলে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। আহত হন সোবহান।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর