৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী মার্চ মাসে পদ্মা সেতু রেল যোগাযোগ চালু-রেলপথমন্ত্রী

    দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পর্যন্ত আগামী মার্চ মাসে পদ্মা সেতু রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ রোববার (১৫ মে) দুপুরে শিবচর ও ভাঙ্গা এলাকার রেলপথ পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন রেলপথ মন্ত্রী।

    আগামী জুন মাসে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি জানান, আগামী জুনে পদ্মাসেতু উদ্বোধনের জন্য প্রস্তুতি চলছে।

    রেলপথমন্ত্রী জানান,পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ চালু করার নতুন লক্ষ্যমাত্রা হিসেবে আগামী বছরের মার্চ মাসকে নির্ধারণ করা হয়েছে। তবে মন্ত্রী এ কথাও বলেন, যদি কোনো কারণে লক্ষ্য অর্জন না হয়। তবে ২০২৩ সালের জুনের মধ্যে এটি চালু হবে। গত বছর মন্ত্রী ঘোষণা দেন, এ বছরের (২০২২ সাল) ডিসেম্বরের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেল কার্যক্রম চালু হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর