৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ জনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

    আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ ৬৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়।

    গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর দেশটির উপর পশ্চিমা শক্তি নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন মিত্র জাপানও মস্কোর উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কন্যারা এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রীসহ ৩৯৮ জন রুশ নাগরিককে জাপানের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কো এবার জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করল।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর