৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

    রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

    শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার পর শহীদ নগর বউ বাজারের প্লাস্টিক কারখানায় আগুন লাগে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার জাগো নিউজকে এ তথ্য জানান।

    তিনি বলেন, ওই কারখানায় আগুন লাগে দুপুর ১২টা ৬ মিনিটে। খবর পেয়ে ১২টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    ডিউটি অফিসার আরও বলেন, প্লাস্টিক কারখানাটি টিনশেডের। এ কারণে ৯ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর