৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা কৃষ্ণ সাগরে ডুবে গেছে

    কৃষ্ণসাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী প্রধান যুদ্ধজাহাজ মস্কভা ডুবে গেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানায়।

    খবরে বলা হয়, কৃষ্ণসাগরে ঝড়ো বাতাসের কারণে ‘ব্ল্যাক সি’ নৌবহরের ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী প্রধান রণতরী মস্কভা বন্দরের দিকে যাচ্ছিল। গত বুধবার রণতরীতে আগুন লাগলে গোলাবারুদ বিস্ফোরিত হয়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

    ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজটিতে আঘাত হেনেছে। তবে রাশিয়া কোনো হামলার কথা স্বীকার করেনি। তারা বলছে, জাহাজটিতে রাখা গোলাবারুদে বিস্ফোরণের পর আগুন ধরেছিল।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সোভিয়েত আমলের মিসাইল ক্রুজারটির আগুন নিভিয়ে ফেলা হয়েছে। কিন্তু পরে বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো মস্কভার ডুবে যাওয়ার খবর দেয়।রয়টার্স জানিয়েছে, আগুন লেগে মস্কোর প্রধান যুদ্ধজাহাজ নিমজ্জিত হওয়ার পর আজ শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া, নতুন করে রুশ হামলার কারণে ইউক্রেনজুড়ে সাইরেন বেজেছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর